মুক্তি পেল ‘তারকাঁটা’

tarkataপিংপং এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ‘তারকাঁটা’ ছবিটি ৬ জুন সারা দেশের প্রায় ৯০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেল।

মুহাম্মদ মুস্তাফা কামাল রাজ পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন মৌসুমী, আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম, ডা. এজাজ, ফারুখ আহমেদ, হাসান মাসুদ, আহমেদ শরীফ প্রমুখ।

ছবির গান লিখেছেন কবির বকুল, জাহিদ আকবর, অনুরূপ আইচ, জনি হক, মাহমুদ মানজুর ও আরফিন রুমি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বেবী নাজনীন, কনা, পূজা, নাওমি, পারভেজ, লিজা, খেয়া ও আরফিন রুমি এবং ভারতের সুনিধি চৌহান, মমতা শর্মা ও পালাঙ্ক মুচাল। সুর ও সংগীত করেছেন আরফিন রুমি। ছবির নির্বাহী প্রযোজক শুক্লা বণিক।

মুহাম্মদ মুস্তাফা কামাল রাজ পরিচালিত প্রথম ছবি ছিল প্রজাপতি। এর পর তিনি র্নিমাণ করেন দ্বিতীয় ছবি ‘ছায়া ছবি’। ছবিটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। আর ‘তারকাঁটা’ হল তার তৃতীয় ছবি।

মুহাম্মদ মুস্তাফা কামাল রাজ বললেন, ‘আমার প্রথম ছবি প্রজাপতি মুক্তি পেয়েছে। দ্বিতীয় ছবি ছায়া ছবি মুক্তির অপেক্ষায়। আর তারকাঁটা আমার তৃতীয় ছবি। আমার বিশ্বাস, ছবিটি দেখে হল থেকে বের হওয়ার পরও দর্শকের মাথায় গল্পটি ঘুরপাক খাবে।’

ছবির গল্প প্রসঙ্গে তিনি জানান, আবেগ, রোমান্স, অ্যাকশন ও বিনোদন—সবই আছে ছবিটিতে। আশা করি ছবিটি দর্শকের ভালো লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *