‘সড়ককে ঝুঁকিপূর্ণ করা যাবে না’

obaidul-kader-awami-league-leader-33-311x186যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “ভোটের রাজনীতির জন্য সড়ক নিরাপত্তা ব্যবস্থাকে ঝুঁকিপূর্ণ করা যাবে না। মানুষের জীবনের নিরাপত্তার কথা ভেবে মহাসড়কে ইজিবাইক, নছিমন, করিমনের মতো অবৈধ যান চলাচল করতে দেয়া হবে না।”

শুক্রবার দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের কাজ পরিদর্শণে এসে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “দেশে ইজিবাইক, নছিমন, করিমনের যন্ত্রাংশ আমদানি বন্ধ করতে বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। সেই সাথে দেশে এসব যান তৈরির কারখানা বন্ধেরও নির্দেশ দেয়া হয়েছে।”

তিনি আরো বলেন, “আগামী ডিসেম্বরের মধ্যেই এ মহাসড়কের চার লেনের কাজ শেষ হবে। ইতোমধ্যে ৯৫ ভাগ এলাকায় মাটি ভরাটের কাজ শেষ হয়েছে। অধিকাংশ ব্রিজের কাজ শেষ হয়েছে। আগামী বছরের মে-জুনের মধ্যে কুমিল্লা ও ফেনী ওভারপাসের কাজ শেষ হবে।”

এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া,চারলেন প্রকল্পের অতিরিক্ত পরিচালক প্রকৌশলী আফতাব হোসেন খান, প্রকল্প ম্যানেজার প্রকৌশলী মাসুম সারওয়ারসহ আরো অনেকে।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির