27240_survin‘হেট স্টোরি’ ছবিতে নগ্ন ও রগরগে দৃশ্যে ক্যামেরাবন্দি হয়ে ব্যাপক আলোচনায় এসেছিলেন বাঙালি সেক্সবোম্ব অভিনেত্রী পাওলি দাম। বিক্রম ভাট প্রযোজিত এ ছবিতে পাওলি এতোটাই আপত্তিকর দৃশ্যে কাজ করেছিলেন, যে কারণে ভারতীয় সেন্সর বোর্ড কয়েক ধাপে এর কিছু দৃশ্য কর্তন করে। কর্তনের পরও পাওলি এ ছবির মাধ্যমে নগ্ন হয়ে যে দুঃসাহসিকতার পরিচয় দিয়েছেন, তা বলিউডের কম অভিনেত্রীই পেরেছেন। ফলাফলও ছিল প্রত্যাশা মতো। ছবিটি বলিউড বক্স অফিসে ১৫০ মিলিয়ন রুপি ব্যবসা করে। এদিকে এবার বিক্রম ভাট ছবিটির সিকুয়্যাল তৈরি করছেন। এরই মধ্যে বেশিরভাগ কাজ শেষ হয়েছে ছবির। এ ছবিতে এবার পাওলির পরিবর্তে অভিনয় করছে দক্ষিণ ভারত ও পাঞ্জাবি ছবির জনপ্রিয় মুখ সুরভিন চাওলা। আর এ ছবিতে নগ্নতার দিক দিয়ে পাওলিকেও ছাড়িয়ে যেতে দেখা যাবে এ নায়িকাকে। এমনটাই ইঙ্গিত মিলেছে ভাটদের পক্ষ থেকে। এ ছবিতে একাধিক বিছানাদৃশ্যে কাজ করতে দেখা যাবে সুরভিনকে। অভিনেতা ভানুসালির সঙ্গে সুরভিন এসব দৃশ্য নিয়ে এরই মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এদিকে এ ছবিতে সুরভিনের রগরগে দৃশ্য সম্বলিত একটি গানও প্রকাশ করা হয়েছে। ‘আজ ফির তুমপে পেয়ার’ শিরোনামে অরিজিতের গাওয়া এ গানটিতে অনেকটাই নগ্ন অবস্থায় দেখা গেছে সুরভিনকে। পাশাপাশি অভিনেতা ভানুসালির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছেন। সব মিলিয়ে ছবিতে পাওলির চেয়েও আবেদনময়ী সুরভিনকে পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রযোজক বিক্রম ভাট। সুরভিন এর আগে বেশ কিছু পাঞ্জাবি ও দক্ষিণ ভারতের ছবিতে অভিনয় করেছেন। পাশাপাখি টিভি নাটকও করেছেন। বলিউডে এর আগে তিনটি ছবি করলেও আলোচনায় আসতে পারেননি তিনি। তবে এবার ‘হেট স্টোরি-২’ ছবিটি মুক্তির আগেই সুরভিন আলোচনায় চলে এসেছেন। এ বিষয়ে তিনি বলেন,  বিক্রম ভাটের ছবিতে কাজ করার স্বপ্ন সব অভিনেত্রীরই থাকে। আমারও ছিল। এবার সেই স্বপ্ন পূরণ হয়েছে। এখানে আবেদনময়ীরূপেই আমাকে পাওয়া যাবে। এরকম চরিত্র করতে গিয়ে পোশাকবিহীন কিছু দৃশ্য করতে হয়েছে। তবে এটা চরিত্র অনুযায়ী আমার কাছে অতিরিক্ত মনে হয়নি। কারণ, সেক্স দৃশ্য করতে গেলে এমনটা হতেই পারে। আমি ছবিটি নিয়ে অনেক আশাবাদী। দেখা যাক কি হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed