alia-vat-311x186পায়ে চোঁট পেয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। কয়েকদিন ধরেই তার নিত্যসঙ্গী ক্রাচ। এতে ভর দিয়েই হাঁটছেন তিনি। তবুও ছবির প্রচারণায় ভক্তদের কাছে যেতে আপত্তি নেই তার। ক্রাচে ভর দিয়েই প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বলিউডের উঠতি এ অভিনেত্রী।

সম্প্রতি একটি গানের শুটিং করতে গিয়ে পায়ের কাফ মাসলে আঘাত পান আলিয়া। চিকিৎসক তাকে বেশ কয়েকদিন বিশ্রামেও থাকতে বলেছেন। কিন্তু ঘরে বসে থাকার মেয়ে নন তিনি। আঘাত নিয়েই বেরিয়ে পড়েছেন ছবির প্রচারণা।

মুক্তি পেতে চলা ‘হাম্পটি শর্মা কী দুলহনিয়া’ ছবির প্রমোশনেও ক্রাচ নিয়েই হাজির হয়েছেন আলিয়া। সঙ্গে ছিলেন ছবির সহ-অভিনেতা বারুন ধাওয়ান।

এদিকে শনিবার ভক্তদের উদ্দেশ্যে আলিয়া ট্যুইট করেন, “যারাই খোঁজ নিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আমার পা আগের চেয়ে ভালোই এখন। কাফ মাসলে চোঁট পেয়েছি। শিগগিরই স্বাভাবিক জীবনে ফিরছি। সবাইকে জানাই ভালবাসা!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *