কুমিল্লা ক্যান্টনমেন্ট হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

কুমিল্লা ক্যান্টনমেন্ট সেনাবাহিনী কর্তৃক প্রতিষ্ঠিত ময়নামতি ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। গতকাল সকালে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা লে. কর্নেল মো. আবদুল হামিদ (এএমসি)। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেনানিবাস স্টেশন সদর দপ্তরের এসএসও মেজর শিহাব উদ্দিন শোয়াইব, প্রশাসনিক কর্মকর্তা মো. আফজল বারী প্রমুখ। দিনব্যাপী ৫ শতাধিক বিভিন্ন রোগে আক্রান্ত রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেন লে. কর্নেল ডা. সেলিনা আক্তার, লে. কর্নেল ডা. রেজাউল করিম, লে. কর্নেল ডা. জেবুন নাহার, অধ্যাপক কর্নেল ডা. মো. আবদুর রাজ্জাক প্রমুখ। এ হাসপাতালে ৩ মাস অন্তর বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *