সিরাজদিখানে এক কলেজ ছাত্রের আত্মহত্যা

suicideসিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি/আরঃ  সিরাজদিখান উপজেলায় গতকাল শনিবার ভোর রাতে ঘরের আড়ার সাথে গলায় গামছা পেচিয়ে নিজ গ্রামের বাড়িতে এক কলেজ ছাত্র আত্ম হত্যা করেছে। উপজেলার গোবরদি গ্রামের তারা মিয়ার ছেলে আল আমিন (১৯) বাংলাদেশ রাইফেলস কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র আত্মহত্যা করে। আত্মহত্যাকারীর মা সুমি বেগম সাবেক ইউপি সদস্য ছিলেন। আত্মহত্যাকারীর চাচি মা ও শিশু কল্যাণের ভিজিটর সেলিনা পারভিন জানান, ছেলেটি ২ ভাইয়ের মধ্যে বড়। সে ঢাকা থেকে ১০-১৫ দিন পরপর বন্ধের দিন বাড়ি আসত। সে উপজেলার মালখানগর স্কুল এন্ড কলেজ থেকে এসএসসিতে এ+ পেয়েছে। খুব মেধাবী ছিল। কেন যে এই পথ বেছে নিল তা জানিনা।
স্থানীয় এলাকাবাসী জানান, ফুফাত বোনের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। তাই পারিবারিক কলহের কারণে হয়ত আত্মহত্যা করতে পারে।
সিরাজদিখান থানা ডিউটি অফিসার মোনায়েম জানান, আমরা এমন কোন তথ্য এখন পর্যন্ত পাইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *