Muhit-minis-2তিন দিনের সফরে সোমবার সৌদি আরব যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইডিবি) বার্ষিক সভায় যোগ দিতে তার এ সফর বলে জানা গেছে।

২২ জুন থেকে আগামী ২৬ জুন পর্যন্ত সৌদি আরবের জেদ্দায় এ সভা অনুষ্ঠিত হচ্ছে। অর্থমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

সফরসূচিতে বলা হয়েছে, সোমবার সকাল সোয়া ১০টায় এমিরেটস- এর একটি ফ্লাইটে জেদ্দার উদ্দেশ্যে রওনা হবেন অর্থমন্ত্রী। জেদ্দা পৌঁছার পর সেখান থেকে সড়ক পথে ওমরা পালন করতে মক্কা যাবেন তিনি।

মঙ্গলবার আইডিবির বার্ষিক সভা উদ্বোধনের আগে সৌদি আরবের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের অর্থমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *