আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধায় গাঁজাসহ আটক মাসুদ চৌধুরী রানা একজন তরুণকে এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে ওই আদালতের বিচারক সদর সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাফিজুর রহমান এ দন্ডাদেশ প্রদান করেন। মাসুদ শহরের ভিএইড রোড মোমেনান পাড়ার মৃত আব্দুল মজিদ চৌধুরীর পুত্র। গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ রাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শহরের পূর্বপাড়ায় অভিযান চালিয়ে ১৫ পুড়িয়া গাঁজাসহ মাসুসকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক তাকে এক বছরের বিনাশ্রাম কারাদন্ড দিয়েছেন। Post navigation ইরাকে বিমান হামলায় নিহত ৭ পলাশবাড়িতে ট্রাক্টরের ধাক্কায় টেম্পুযাত্রীর মৃত্যু