শেষ বেলায় গিয়ে কষ্টের জয় বেলজিয়ামের

belgium_rusiaবেলজিয়াম-রাশিয়ার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচেটি গোলশূন্যভাবে খেলা শেষ হতে যাচ্ছিলো। ম্যাচ শেষ হতে বাকি মাত্র ২ মিনিট। ঠিক তখনই রাশিয়ার জালে বল জড়ালেন বেলজিয়ামের ডিহিক অহিগি এবং গোওওল। ম্যাচের ৮৮ মিনিটে গোল করে ১-০ ব্যবধানে জয়ী হলো বেলজিয়াম। আর পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়লো রাশিয়া।

তবে দু দলই বেশ দাপটের সাথে খেলেছে। আক্রমন পাল্টা আক্রমনে একে অন্যকে ঘায়েলের চেষ্টা করেছে। প্রথমার্ধে বেলজিয়াম তাদের পায়ে বল বেশি দখলে রাখে। বল দখলের লড়াইয়ে বেলজিয়াম ৫৫% আর রাশানরা ৪৫% সক্ষম হয়। তবে দ্বিতীয়ার্ধে রাশিয়া বেশ আক্রমনাত্মক হয়ে ওঠে। বেশ কয়েকটি আক্রমনও করে। ৫৯ মিনিটে রাশিয়া একটি গোল দেয়ার সহজ সুযোগ হারায়।

৮১ মিনিটে ডি বক্সের বাইরে থেকে রাশিয়ান এশচেস্কোকোর শট একটুর জন্য বেলজিয়ামের বারপোষ্ট মিস করে। ফলে আবারও হতাশ হন রাশিয়ান সমর্থকরা। এভাবেই গোলশূণ্য ম্যাচ এগিয়ে যাচ্ছিলো। মাঝে দুটি হলুদ কার্ড খেতে হয়েছে বেলজিয়ামকে।

তবে ম্যাচের ৮৮ মিনিটে এসে ইডেন হ্যাজার্ডের কাছ থেকে পাওয়া পাসটি লুফে নিয়ে রাশিয়ার জালে বল জড়ান ডিহিক অহিগি। আর এই গোলেই তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ে উল্লাসিত বেলজিয়াম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *