Sayed-Ashraful-Islam-awami-league-leader-26-311x186নারায়ণগঞ্জের ওসমান পরিবার নিয়ে খবরের জন্য মিডিয়াকে দুষেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলা। তিনি বলেছেন, “নারায়ণগঞ্জ-৫ উপনির্বাচনের সময় ‘ওসমান পরিবার বনাম নারায়ণগঞ্জবাসীর নির্বাচন’-এ জাতীয় খবর প্রকাশ করে কয়েকটি গণমাধ্যম পক্ষপাতমূলক আচরণ করেছে।”

আওয়ামী লীগের ৬৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি গণমাধ্যমকে আরো দায়িত্বশীল আচরণ করার জন্য আহ্বান জানান।

সৈয়দ আশরাফ বলেন, “আওয়ামী লীগের জন্ম থেকে ওসমান পরিবারের অবস্থান ছিলো। কিন্তু অনেকে না জেনে না বুঝে ওসমান পরিবারকে হেয় করছেন।”

তিনি বলেন, এ দেশের যা কিছু অর্জন সব আওয়ামী লীগের হাত ধরে। বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এমন কোনো দল নেই যারা দেশের জন্য রক্ত দিয়েছে। একমাত্র আওয়ামী লীগ দেশের জন্য রক্তের জলাঞ্জলি দিয়েছে।

এসআই/এসএফ/রর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed