Breaking
Wed. Jul 22nd, 2026

খালেদার সাথে বৈঠক করবে সাম্যবাদী দল

khaleda-zia-bnp-presedent-bangladesh46-311x186বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাথে বৈঠক করবেন সাম্যবাদী দলের শীর্ষ নেতারা। শনিবার রাত সাড়ে ৮টায় খালেদা জিয়ার গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খানপরিবর্তনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “যদি আগামীকাল রমজানের তারাবী নামাজ পড়তে হয় তাহলে রাত সাড়ে ৮টার পর এ বৈঠক অনুষ্ঠিত হবে। অন্যথায় রাত ৮টায় বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।”

উল্লেখ্য, ৪ জুন কমরেড সাঈদ আহমেদের নেতৃত্বে সাম্যবাদী দলের নেতারা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন। আর সে বৈঠকে সাম্যবাদী দল বিএনপি নেতৃত্বাধীন জোটে শরীক হওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরবর্তীতে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট তাদের বৈঠকে সাম্যবাদী দলকে জোটে নিতে নীতিগতভাবে সিদ্ধান্ত নেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *