Shakib Al Hasan_SwadeshNews24সিপিএলে (ক্যারিবীয় ক্রিকেট লীগ টি-২০) অংশ নিতে ২রা জুলাই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন সাকিব আল হাসান। গতকাল রাজধানীর একটি বিলাসবহুল মার্কেটে তার ও স্ত্রী  উম্মে আহম্মেদ শিশিরের একটি কসমেটিকসের শো-রুম উদ্বোধনের পর তিনি বলেন, ‘আসলে আমরা দ্রুত ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রস্তুতি শুরু করবো। তবে এর আগে আমি ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছি ক্যারিবীয় ক্রিকেট লীগে অংশ নিতে। এ কারণে আমি অনুশীলনে থাকতে পারছি না কিন্তু আমার সিপিএলে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের ক্যারিবীয় সফরে কাজে আসবে। আমি যে সময়টা সেখানে কাটাবো তাতে করে সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারব  এমনকি উইকেট নিয়েও একটি ভাল ধারণা হবে।’  সদ্য সমাপ্ত ভারতের বিপক্ষে সিরিজ চলাকালের স্ত্রীকে উত্ত্যক্ত করায় বেশ কয়েজন দর্শককে পিটিয়েছেন তিনি। শুধু তাই না এক দর্শককে মামলা দিয়ে তিনি জেলেও পাঠিয়েছেন। এই কাজ করতে ম্যাচ চলাকালে ড্রেসিং রুম থেকে বের হয়ে ভেঙেছেন কোড অব কন্ডাক্টও। যে কারণে অচিরেই তার বিপক্ষে নিয়ম শ্রীঙ্খলা ভঙ্গের দায়ে শাস্তি দিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 
এই বছরই সাকিব আল হাসান ভারতের আইপিএলে নিজের সেরা পারফরমেন্স করে দেশে ফিরেছেন। এর পরই ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ তিনি খেলেন। আইপিএলে খেলার কারণে তিনি দলের সঙ্গে তেমন অনুশীলন করতে পারেননি। কিন্তু দলের অধিনায়কের বিশ্বাস ছিল ভারতের যে দলটি বাংলাদেশে খেলতে এসেছে তাদের বিপক্ষে সাকিবের অভিজ্ঞতা কাজে আসবে। তবে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। প্রথমটি ৭ উইকেটে হারের পর দ্বিতীয়টিতে ৫৮ রানে অল আউট হয়ে লজ্জায় ডুবে স্বাগতিকরা। আর তৃতীয় ওয়ানডেটি ভেসে যায় বৃষ্টিতে। বলাচলে দেশের মাটিতে এ বছর বাংলাদেশের ভাগ্যে লজ্জার পরাজয়ের ধরা অব্যাহতই আছে। এবার দেশের বাইরে টাইগারদের মিশন। তাই প্রশ্ন থেকেই যাচ্ছে, বিদেশের মাটিতে মুশফিক বাহিনী ঘুরে দাঁড়াতে পারবে কিনা? নাকি পরাজয়ের লজ্জা অব্যাহত থাকবে বিদেশের মাটিতেও? আর সিপিএল টি-টোয়েন্টিতে সাকিবের অভিজ্ঞতা কতটা কাজে দেয় তাও দেখার অপেক্ষ থাকবে ক্রিকেট প্রেমীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *