52afe4c3a4f20-kustiaকুষ্টিয়ার মিরপুরে খন্দকবাড়িয়া এলাকায় বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে এক শিক্ষক ও তাঁর ছেলে গুলিবদ্ধি হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
শহিদুল ইসলাম (৫০) দেৌলতপুর উপজেলার লালনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর ছেলে সোহেল রানা (২০) গুরুতর আহত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাতে শহিদুল ইসলাম ও তাঁর ছেলে সোহেল বাড়ির সামনে দাঁড়িয়ে

 ছিল। এ সময় দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়। এতে তাঁরা মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁদের

 উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুজন গুলিবদ্ধি হয়ে আহত হয়েছে। তাঁদের হাসপাতালে পাঠানো হযেছে। বিস্তারিত বলতে পারছি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *