শাহজালালে আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ আটক ১

gold2981-311x186হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিমানবন্দর এপিবিএন পুলিশ।

এসময় আটক ব্যক্তির কাছ থেকে নগদ ১৮হাজার ২৫০ মার্কিন ডলার উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম আসলাম শেখ। তিনি সিভিল এভিয়েশন মসজিদের ইমাম।

শনিবার সকাল ৮টা ৫৫ মিনিটে আসা টার্কিস এয়াওয়েজের একটি ফ্লাইট (টিকে ৭১২) থেকে এগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের বারের ওজন ১৮শ গ্রাম বলে জানা গেছে। এগুলোর আনুমানিক মূল্য ৯০ লাখ টাকা।

এপিবিএনের সিনিয়র এএসপি আলমগীর হোসেন শিমুল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *