বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে ও আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা শেখ কামালের ৬৫তম জন্মবার্ষিকীতে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল ৮টায় ধানমণ্ডিতে আবাহনী ক্লাব প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, তথ্য বিষয়ক সম্পদক আফজাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুণ-অর রশিদ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা আবু কাওছার, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ। সকাল ৯টায় বনানী কবরস্থানে শেখ কামালের সমাধিতে নেতাদের শ্রদ্ধা নিবেদনের পর সেখানে কোরানখানি, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। ১৯৪৯ সালের ৫ অগাস্ট শেখ কামাল তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাকেও হত্যা করে ঘাতকরা। শেখ কামাল শাহীন স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে বিএ (অনার্স) পাস করেন। সংস্কৃতিমনা শেখ কামাল ‘ছায়ানট’-এর সেতার বাদন বিভাগের শিক্ষার্থী ছিলেন। বন্ধুদের নিয়ে গড়ে তুলেছিলেন ‘স্পন্দন শিল্পী গোষ্ঠী’। ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি। ১৯৭৫ সালের ১৪ জুলাই অ্যাথলেট সুলতানা খুকুর সঙ্গে তার বিয়ে হয়। মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়েছিলেন শেখ কামাল।বাংলাদেশের প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণ নিয়ে মুক্তিবাহিনীতে কমিশন লাভ করেন ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানির এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। —–Collected By Shawn Post navigation কে বাচাঁবে এ দেশ- জনগন কি ঘুমিয়ে আজ তরুণ কন্ঠশিল্পী ও সংগীত পরিচালক অয়ন চাকলাদারের শুভ জন্মদিন