কোস্ট গার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার দুরুল হুদা জানান, কর্ণফুলীর মোহনার কাছাকাছি কাফকো এলাকা থেকে শনিবার গভীর রাতে নৌকাটি আটক করা হয়।

“গোপন সংবাদের ভিত্তিতে বোটটি ধরতে অভিযান চালানো হয়। কিন্তু কোস্ট গার্ড সদস্যদের আসতে দেখে নৌকার মাঝিরা নদীতে লাফিয়ে পড়ে পালিয়ে যায়।”

নৌকায় খালি একটি তেলের কন্টেইনারের ভেতরে ইয়াবা ট্যাবলেটগুলো রাখা ছিল।

দুরুল হুদা জানান, কন্টেইনারের মোট ২০টি প্যাকেট পাওয়া যায়, যার প্রতিটিতে ১০ হাজার করে ইয়াবা ছিল।

এর আগে ২০১২ সালের ১৮ মে চট্টগ্রামের আসাদগঞ্জ থেকে র‌্যাব সদস্যরা ২ লাখ ৭০ হাজার ইয়াবা আটক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *