এক কোটি টাকা ঋণ জালিয়াতির দায়ে সাবেক ওরিয়েন্টাল ব্যাংকের (বর্তমানে আইসিবি ইসলামী ব্যাংক) ছয় কর্মকর্তা ও এক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও জরিমানা করেছে আদালত। ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক আমিনুল ইসলাম মঙ্গলবার এই মামলার রায় ঘোষণা করেন। এ মামলার আসামি ব্যবসায়ী বকর হোসেনকে দশ বছর সশ্রম মকারাদণ্ড দিয়েছেন বিচারক। আর ওরিয়েন্টালের ছয় কর্মকর্তাকে দেয়া হয়েছে সাত বছর করে সশ্রম কারাদণ্ড। একইসঙ্গে সাত আসামির সবাইকে ১৪ লাখ ২৮ হাজার ৫৭২ টাকা করে জরিমানা করেছে আদালত। ওই ছয় কর্মকর্তা হলেন- ওরিয়েন্টাল ব্যাংকের প্রিন্সিপল অফিসের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মো. হারুন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আবুল কাশেম মাহমুদুল্লাহ, অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. ফজলুর রহমান, ওরিয়েন্টাল ব্যাংকের প্রধান কার্যালয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মাহমুদ হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কামরুল ইসলাম ও সাবেক উপ-ব্যবস্থাপনা (ডিজিএম) পরিচালক ইমামুল হক। Post navigation তরুণ মেধাবী ছাত্র দিপুকে বাঁচাতে সাহায্যের হাত বাড়াই…. বলিউডের দুটি ছবির গানে কণ্ঠ দিলেন ইমরান