swadeshnews24.comসোমবার থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে কমনওয়েলথ টেলিযোগাযোগ সংস্থা(সিটিও)এর ৫দিন ব্যাপী ৫৪তম কাউন্সিল সভা ও বার্ষিক ফোরাম। ৫দিন ব্যাপী এই সভা অনুষ্ঠিত হবে ঢাকার র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে।

সভায় কমনওয়েলথ ভুক্ত ৫৩টি দেশের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী, সচিব, রেগুলেটর প্রধান, সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা এবং এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৩০০ প্রতিনিধি অংশ নেবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে। আগামী ২০শে অক্টোবর দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিতব্য আইটিইউ’র নির্বাচনে বাংলাদেশের অবস্থান নিশ্চিত করার লক্ষ্যও নির্ধারণ করা হবে এই সম্মেলন থেকে।

সম্মেলন সফল করতে ইতিমধ্যে বিটিআরসি এ সভার সব প্রস্তুতি শেষ করেছে। প্রস্তুতি নিয়ে গত মঙ্গলবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অনুষ্ঠানের বিস্তারিত তথ্য মুহূর্তে পাওয়ার জন্য একটি অ্যাপ উন্মুক্তের সিদ্ধান্ত নেয়া হয়।

সিটিওর কাউন্সিল সভা বিষয়ে বিটিআরসির মহাপরিচালক (সিস্টেম অ্যান্ড সার্ভিস) গোলাম মাওলা জানান, আইটি সেক্টরের জন্য এটিই হবে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন।

এদিকে বাংলাদেশ থেকে পাঁচটি প্রতিষ্ঠান স্পন্সর হিসেবে অংশ দিচ্ছে। ল্যানিয়ার্ড স্পন্সর হিসেবে থাকছে বেইস টেকনোলোজিস, লাঞ্চ স্পন্সর হিসেবে থাকছে রবি আজিয়াটা লিমিটেড, এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড এবং ডিনার স্পন্সর হিসেবে থাকছে সিটিসেল (প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *