SwadeshNews24.comবিশ্বের সবচেয়ে পাতলা ট্যাবলেট কম্পিউটার তৈরি করেছে প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ডেল। ডেস্কটপ ও ল্যাপটপের পর ডেলের নজর এখন ট্যাবের দিকে। সবচেয়ে পাতলা ট্যাবলেট এনে তারই প্রমাণ দিল এ টেক জায়ান্টটি।
সম্প্রতি আইডিএফ ২০১৪ সম্মেলনে বিশ্বের সবচেয়ে পাতলা ট্যাব নিয়ে প্রযুক্তি বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ডেল। মাত্র ছয় মিলিমিটার পুরুত্বের ট্যাবটির নাম দেয়া হয়েছে ‘ডেল ভেন্যু ৮’।
উল্লেখ্য, এর আগে জাপানের সনির তৈরি ৬.৪ মিলিমিটার পুরুত্বের জেড থ্রি কমপ্যাক্ট ট্যাবটি ছিল বিশ্বের সবচেয়ে পাতলা ট্যাব।
ডেলের ভেন্যু ৮-এ আছে ওটিজি সাপোর্ট, যা দিয়ে কিবোর্ড এবং মাউস ব্যবহার করা যাবে। ৭৮৪০ সিরিজের এই ট্যাবলেটটিতে আরো আছে ৮.৪ ইঞ্চি ডিসপ্লে।
ইন্টেল এটম জেড২৫৮০ প্রসেসরের এ ডিভাইসে অপারেটিং সিস্টেমে হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যানড্রয়েড কিটক্যাট। দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য এতে রয়েছে ৪১০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি।
বিল্ট-ইন ৩২ গিগাবাইট মেমোরি রয়েছে এতে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ গিগাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ভেন্যু-৮ ট্যাবটিতে মোট চারটি ক্যামেরা রয়েছে, যেগুলোর তিনটি দিয়ে থ্রিডি ছবি তোলা যায়। স্যামসাংয়ের তৈরি ওএলইডি প্যানেল ব্যবহৃত হয়েছে এতে।
ট্যাবটির দাম নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ডেল। তবে চলতি বছরেই এটি বাজারে ছাড়ার ব্যাপারটি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *