সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, হোয়াটস অ্যাপ এবং অন্যান্য জনপ্রিয় ফ্রী ম্যাসেজিং অ্যাপের সাথে প্রতিযোগীতায় নামার পরিকল্পনা করছে গুগল। আর এ জন্য একটি ফ্রী ম্যাসেজিং অ্যাপ তৈরির কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। ইকোনোমিক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, প্রথমদিকে স্বল্পোন্নত দেশ বিশেষ করে ভারতে পরিক্ষামুলকভাবে এটি ছাড়া হতে পারে। এই পরিকল্পনার সাথে সম্পৃক্ত একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে সেখানে জানানো হয়, এই অ্যাপের কাজ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। আগামী বছর এটি ছাড়া হতে পারে। আর গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, এটি ব্যবহার করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত মাসেই গুগল একজন কর্মকর্তাকে ভারতে পাঠিয়েছিল সেখানে ফ্রী ম্যাসেজিং অ্যাপের সর্বশেষ বিভিন্ন তথ্য জানার জন্য। আর এসব কিছু বিবেচনা করা এটি নিশ্চিত করেই বলা যায় যে, অন্যান্য প্রতিষ্ঠানের কাছে হারানো বাজার দখল করতে উদগ্রীব গুগল। এর আগে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপ ১০ বিলিয়ন ডলারে কিনে নেওয়ার চেষ্টা করেছিল গুগল। তবে এর আগেই ফেসবুক সেটি ১৯ বিলিয়ন ডলারে হস্তগত করে নেয়। Post navigation ‘উইন্ডোজ ১০’ আনলো মাইক্রোসফট PayPal বাংলাদেশে আসছে না! হতাশায় বাংলাদেশী ফ্রিল্যান্সাররা!