Swadeshnews24ওয়াং ঝেনজিয়াং, ১৩ বছরের বয়সী এক বালক। অন্যদের সাথে তার সবদিক থেকে মিল থাকলেও রয়েছে এক বড় পার্থক্য। সে একজন হ্যাকার। এরই মধ্যে সে তাঁর স্কুলের অনলাইন সিস্টেমও হ্যাক করে দেখিয়েছে।
চীনের সবচেয়ে কম বয়সী এ হ্যাকার ইতোমধ্যেই কাজ করতে শুরু করেছে দেশটির সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের সাথে। আর এর মাধ্যমে চীনের মানুষের কাছে ব্যাপক পরিচিতিও পেয়েছে সে। যদিও চীনের গনমাধ্যমগুলো মনে করছে, সে তাঁর প্রতিভা খারাপ কাজে ব্যয় করছে।
তবে চলতি বছর বেইজিংয়ে অনুষ্ঠিত চাইনীজ ইন্টারনেট সিকিউরিটি কনফারেন্সে সে জানায়, সে তাঁর প্রতিভা ভাল উদ্দেশ্যেই কাজে লাগাতে চায়। সে জানায়,” কোন ওয়েবসাইটের দুর্বলতা বের করতে হলে আগে সেই সাইটে আক্রমণ করতে হয়। অন্যদিকে, একটি অনলাইন স্টোর হ্যাক করার ব্যাপারে সে জানায়, ভিডিও গেমসের মূল্য ২,৫০০ ইয়েন থেকে ১ ইয়েন করার আগে সে স্টোর কর্তৃপক্ষকে অবহিত করেছিল।
সে আরও জানায়, “টাকার জন্য সে হ্যাকিং করা অনৈতিক। বিভিন্ন ওয়েবসাইটের নিরাপত্তা ত্রুটি বের করাটা আনন্দদায়ক। আমি এই প্রতিভা খারাপ কাজে ব্যবহার করবো না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *