আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হল মাইক্রোসফট লুমিয়ার। আর এর মাধ্যমে সমাপ্তি ঘটলো লুমিয়ায় নোকিয়ার পথচলা। মাইক্রোসফট লুমিয়া স্মার্টফোন সবার আগে হাতে পাবে বাংলাদেশ, চীন এবং হংকংয়ের ক্রেতারা। প্রথমেই এই ব্র্যান্ডে বাজারে ছাড়া হবে লুমিয়া ৫৩৫। স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১১০ ইউরো বা বাংলাদেশি টাকায় প্রায় ১০ হাজার ৫০০ টাকা। এতে থাকছে ৫ ইঞ্চি ডিসপ্লে, কর্নিং গরিলা গ্লাস, কোয়ালকমের তৈরি কোয়াডকোর প্রসেসর, স্ন্যাপড্রাগন ২০০ চিপসেট এবং ১ গিগাবাইট র্যাম। সামনে এবং পেছনে দুদিকেই থাকছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনটি পাওয়া যাবে সিঙ্গেল এবং ডুয়েল সিম মডেলে। স্মার্টফোনটির সাথে দেওয়া হবে ১৫ জিবি ওয়ানড্রাইভ ক্লাউড স্টোরেজ। ছয়টি কালারে বাজারে আসবে এই স্মার্টফোন। Post navigation যা অাছে ঢাকার ‘গুগল বাসে’ অচিরেই বাজারে আসছে খাবার প্রিন্ট করার 3D প্রিন্টার FOODINI!