সম্প্রতি ন্যাচারাল মেশিনস নামে একটি কোম্পানি এমন একটি থ্রিডি প্রিন্টারের ঘোষণা দিয়েছে যা কিনা প্রিন্ট করতে পারবে যেকোন খাবার। এবং এই থ্রিডি প্রিন্টারের নামকরণ করা হয় ফুডিনি। ফুডিনি থ্রিডি প্রিন্টার অন্যান্য থ্রিডি প্রিন্টার থেকে সম্পূর্ণ আলাদা। আসলে এটি এমন একটা মেশিন যা কিনা আপনার পছন্দমতো খাবার তৈরির প্রক্রিয়াকে করে তুলবে আরও সহজ। অনেকেই পিজা খেতে ভালোবাসেন কিন্তু এটি বানানোর ঝামেলার জন্য ঘরে বানাতে চান না। নতুন এই প্রিন্টারের কাজই হচ্ছে এইসব ঝামেলা থেকে মুক্তি দেওয়া। পিজা বানাতে যা যা উপকরণ লাগে তা এই প্রিন্টারের মধ্যে দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন পিজার প্রতিটি লেয়ার এবং তারপর শুধু ওভেনে বেক করলেই চলবে। শুধু পিজা নয় স্প্যাগেডি, নুডুলস সহ আরও অনেক খাবার তৈরি করতে পারবেন এই প্রিন্টার দিয়ে। এছাড়া আপনার পছন্দমত যেকোনো আকারের খাবার তৈরি করে খাবারের সৌন্দর্য বাড়াতে পারবেন। ন্যাচারাল মেশিনস কোম্পানির কো-ফাউন্ডার লিনিটি কুক্সমা বলেন বিশেষ ভাবে খাবার তৈরির এই প্রিন্টারটি প্রফেশনাল কিচেন ইউজারদের জন্য তৈরি করা হয়েছে যার দাম ১০০০ ডলার নির্ধারণ করা হয়েছে। এটি দেখতে অনেকটা ওভেনের মতো। এটি এখনো সম্পূর্ণরূপে তৈরি হয়নি। তবে ২০১৫ সালের মধ্যে এই প্রিন্টার বাজারে পাওয়া যাবে বলে কোম্পানিটি জানিয়েছে। ফুডিনি’র ভিডিও দেখুন এখানে Post navigation Microsoft লুমিয়া স্মার্টফোন সবার আগে আসছে বাংলাদেশে কম্পিউটার বিশেষজ্ঞ পাঁচ বছরের বালক!