Breaking
Tue. Jul 14th, 2026

যত্রতত্র সড়ক পারাপারে পথচারীদের জেল-জরিমানা

rod swadesh24রাজধানীতে নিয়ম না মেনে যত্রতত্র সড়ক পারাপার হওয়া পথচারীদর বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রধান সড়ক দিয়ে যত্রতত্র পারাপার ঠেকাতে বসানো হয়েছে ভ্রাম্যমান আদালত। নিয়ম মেনে সড়ক পারাপার না করায় ইতিমধ্যে অনেক পথচারীকে গুণতে হয়েছে জেল-জরিমানার দণ্ড।
মঙ্গলবার সকাল ৯টা থেকে হোটেল সোনারগাঁও মোড়, ফার্মগেট, বাংলামোটর ও শাহবাগে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়েছে।
ফুটওভার ব্রিজ ব্যবহারে জনসচেতনতা বাড়ানোর জন্যই এ অভিযান চলছে বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।
ঢাকা মহানগর ট্রাফিক দক্ষিণের উপ-কমিশনার (ডিসি) খান মোহাম্মদ রেদওয়ান বলেন, ফুটওভার ব্রিজ ব্যবহারে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ এবং মাইকিং করা হয়েছে। যারা এ নিয়ম না মেনে যত্রযত্র পারাপার হচ্ছেন, তাদের আইনের আওতায় আনা হচ্ছে। এক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
সোনারগাঁও মোড়ে বসা ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম বলেন, সকাল সোয়া ১০টা পর্যন্ত প্রায় ৩৫ জনকে বিভিন্ন ধরনের দণ্ড দেয়া হয়েছে। দণ্ড ঘোষণার অপেক্ষায় আছেন আরও প্রায় ৩০ জন।
আর্থিক জরিমানার হার ৫০ থেকে সর্বোচ্চ ২০০ টাকা। কারাদণ্ডের মেয়াদ সর্বোচ্চ ছয় মাস।
সোনারগাঁও মোড়ে জাকির হোসেন নামের একজনকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
এছাড়া হাসান জাবের, রাকিবুল হাসান, লিয়াকত হোসেন, বদিউজ্জামানসহ বেশ কয়েকজনের আর্থিক জরিমানা করা হয়েছে।
আর্থিক জরিমানা পাওয়া রাকিবুল হাসান বলেন, বিষয়টি জানতাম না। এখন জানলাম। ভবিষ্যতে নিয়ম মেনে সড়ক পারাপারে এটি সাহায্য করবে। এমন উদ্যোগ ভালো বলেও মনে করেন তিনি।
নগরজীবনে ঝুঁকি কমাতে ফুটওভার ব্রিজ, আন্ডারপাস ও ফুটপাত ব্যবহারের জন্য গত ২২ নভেম্বর সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ওইদিন ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বেনজীর আহমেদ ঘোষণা দেন, আইন অমান্য করে কোনো পথচারী রাস্তা পার হলে তার আর্থিক জরিমানা ও জেল দেয়া হতে পারে। এজন্য ২৫ নভেম্বর থেকে রাজধানীর সড়কে বিশেষ অভিযান ও ভ্রাম্যমান আদালত বসানো হবে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *