Breaking
Wed. Jul 22nd, 2026

এআইইউবি প্রথমবারের মত আয়োজন করছে পাবলিক হেলথ কনফারেন্স

poster

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ প্রথমবারের মত আয়োজন করছে ‘এআইইউবি ফার্স্ট কনফারেন্স ফর ইয়াং পাবলিক হেলথ প্রফেশনাল’। তরুণ পাবলিক হেলথ প্রফেশনালদের উদ্বুদ্ধ করার প্রয়াস নিয়ে এ আয়োজন চলবে আগামী ২৯ ও ৩০ শে নভেম্বর সারাদিনব্যাপী এআইইউবি ক্যাম্পাসে।এই কনফারেন্সে অংশগ্রহন করবেন বাংলাদেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে কর্মরত স্বানমধন্য পাবলিক হেলথ প্রফেশনালস এবং পাবলিক হেলথ ইন্সটিটিউশন ও মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রী বৃন্দ।এই অভূতপূর্ব আয়োজন বাংলাদেশের জনস্বাস্থ্য উন্নয়নে এক অনন্য অবদান রাখবে। অংশগ্রহনকারী সকল শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশের স্বানামধন্য জনস্বাস্থ্যবিদ এবং গবেষকদের সংস্পর্শে এসে জ্ঞান অর্জনের এবং গবেষণার নতুন দিক উন্মোচনের সুযোগ পাবে।এই কনফারেন্স সবার জন্য স্বাস্থ্য নিশ্চিতকরণে বাংলাদেশ সরকারের নেয়া পদক্ষেপকে সফল করতে এক অনন্য অবদান রাখবে।নবীণ শিক্ষার্থী এবং গবেষকবৃন্দের  কাজের জন্য নতুন দ্বার উন্মোচন করবে এই শিক্ষণীয় আয়োজন।এই কনফারেন্সের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে থাকছে ওয়াটার এইড, অরবিস ইন্টারন্যাশনাল, সেভ দ্যা চিল্ড্রেন ও পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল। তিনশতাধিক ছাত্র-ছাত্রী, পাবলিক হেলথ প্রফেশনাল ও এনজিও এক্সপার্ট এই কনফারেন্সে অংশগ্রহন করতে যাচ্ছে।এই আয়োজনে থাকছে একাধিক প্লেনারি ও পেরালাল সেশন ও একটি প্যানেল ডিসকাশন, যেখানে বাংলাদেশের জনস্বাস্থ্য খাতে অর্জন ও ভবিষ্যত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন বাংলাদেশের নেতৃস্থানীয় জনস্বাস্থ্যবিদগন।কনফারেন্সের উদ্বোধন করবেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাননীয় চেয়ারম্যান জনাব প্রফেসর ডঃ এ কে আজাদ চৌধুরী।

কনফারেন্স উদ্বোধন অনুষ্ঠিত হবে ২৯শে নভেম্বর, ২০১৪ সকাল ৯.৩০ মিনিটে, এআইইউবি ক্যাম্পাস-১ এ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *