milon mahmood_SwadeshNews24স্বদেশ নিউজ ২৪ ডট কম: আজকের আকাশে অনেক তারা দিন ছিল সূর্যে ভরা আজকের জোছনাটা আরও সুন্দর সন্ধ্যাটা আগুন লাগা আজকের পৃথিবীটা তোমার জন্য ভরে থাকা ভালো লাগা মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনায় তুমি এই দিনে পৃথিবীতে এসেছ শুভেচ্ছা তোমায় তাই অনাগত ক্ষণ হোক আরও সুন্দর উচ্ছল দিন কামনায় আজ জন্মদিন তোমার……………… হ্যা আজ কন্ঠশিল্পী মিলন মাহমুদের শুভ জন্মদিন…. ঘড়িতে ১২.০১ মিনিট বাজার সাথে সাথে জনপ্রিয় সোসাল সা্ইট ফেসবুকে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে সকল বন্ধমহল ও শুভাকাঙ্খীরা।   ছোট বেলা থেকেই   মিলন মাহমুদ  গানকে তার সঙ্গী করে নিয়েছেন।  মিলন মাহমুদ সময়ের অন্যতম আলোচিত কন্ঠশিল্পী নিজেকে প্রতিষ্ঠা করছেন।

মিলন মাহমুদের প্রথম অ্যালবাম ‘ধ্যান’ প্রকাশিত হয় ২০০৫ সালে। অন্য অ্যালবামগুলো হল ‘ভালোবাসার আহ্বান’, ‘চারিদিকে কোলাহল’, ‘গোপনে’, ‘মন যমুনা’, ‘স্বপ্ন ডানা’,‘পরবাস’ ও ‘আলিঙ্গন’। ‘মন যমুনা’ ও ‘পরবাস’ অ্যালবাম দুটি ছিল ফোক ঘরানার। তার গাওয়া ‘চলো সবাই..’, ‘আরেকটি বার হাতটি ধরো ভালোবেসে’, ‘স্বপ্ন যাবে বাড়ি’, ক্রিকেট থিম সং ‘লাল সবুজের পতাকা’ গানগুলো বেশ জনপ্রিয়তা পায়।

জিসিরিজের ব্যানারে প্রকাশিত হলো ঈদ উপলক্ষ্যে কণ্ঠশিল্পী মিলন মাহমুদের নবম একক অ্যালবাম ‘অচেনা শহর’। অ্যালবামের সাতটি গানের কথা ও সুর মিলন মাহমুদের। একটি গানটি লিখেছেন আলী আসগর। সবগুলো গানের সংগীতায়োজন করেছেন সচি শামস । ইতোমধ্যে অ্যালবামটির টাইটেল ট্র্যাক ‘অচেনা শহর’ এবং ‘অসময়’- এর মিউজিক ভিডিও বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে।

রেডিও স্বদেশট নেট ও স্বদেশ নিউজ ২৪ ডট কমের প্রতিষ্ঠাত-সম্পাকদ সাইমুর রহমান  মিলন মাহমুদের জন্মদিনের শুভেচ্ছা জানান। স্বদেশ পরিবারের পক্ষ থেকে মিলন মাহমুদের জন্য রইল শুভ কামনা এবং উজ্জ্বল ভবিষ্যত। আরো সামনে এগিয়ে যাক এই কন্ঠ শিল্পী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *