swadesh news24.1jpgদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা যশোরে জন্ম নেয়া দুই মাথা, হাত ও তিন পা বিশিষ্ট একটি শিশু জন্মের দেড় ঘণ্টার মধ্যেই মারা গেছে।

রোববার রাত সাড়ে ৯টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে শাবানা বেগম নামের এক নারী এ শিশুর জন্ম দেন। অস্বাভাবিক হওয়ায় অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়।

হাসপাতালের স্টাফ নার্স শাহিনুর নাহার গণমাধ্যমকর্শীদের জানান, শিশুটি জন্ম নেয়ার পর রাত ৯টা ৫৫মিনিটে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। তাকে দেখতে হাসপাতালে মানুষ ভিড় করতে শুরু করে। তবে রাত ১১টার দিকে সে মারা যায়।

শিশুটির মা শাবানা বেগম চৌগাছার পুড়াহুদা গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *