Breaking
Thu. Jul 16th, 2026

সারাদেশে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে আজ আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে।

বরিশাল: বৃহস্পতিবার সকালে বরিশাল বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ দাউদ। এরপর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষকসহ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বরিশাল অঞ্চলের উপ-পরিচালক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এবার প্রায় এক কোটি ১৫ লাখ ৮১ হাজার ৩১ কপি বই বরিশাল বিভাগের বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় বিতরণ করা হবে।

খুলনা: বিভাগীয় পর্যায়ে নতুন বই পৌঁছে দিতে খুলনায় সরকারি করোনেশন মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজন করা হয় বই উৎসবের। শিক্ষার্থীরা সকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই বিদ্যালয়ে জড়ো হয়। এদিকে নতুন বই পেয়ে দারুণ উচ্ছ্বসিত অভিভাবক ও শিক্ষার্থীরা।

এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, সিলেটসহ সারাদেশের স্কুলগুলোতে নতুন বই তুলে দেয়া হয়।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *