Breaking
Tue. Jul 14th, 2026

তালায় জাগ্রত রক্ত দান সেন্টারের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ

আব্দুল মতিন ॥ তালা(সাতীরা)সংবাদদাতা:
“রক্ত দিন জীবন বাঁচান,নিজে রক্ত দিন অন্যকে উৎসাহিত কর“ন” এই শ্লোগান কে সামনে রেখে তালার কুমিরা ফুটবল মাঠে মৃজাপুর জাগ্রত রক্তদান সেন্টারের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫টায় রেজাউল ইসলাম রেজার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তালা উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুর“ল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা যুবলীগের সভাপতি মীর জাকির হোসেন, কুমিরা ইউনিয়ন আ’লীগের সভাপতি আজিজুল ইসলাম, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, পাটকেলঘাটা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ডাঃ এস এম হাদিউজ্জামান হাদি প্রমূখ। এসময় এলাকার ১২ জন বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের সংবর্ধিত করা হয়।
এছাড়া উপজেলার মৃজাপুর জাগ্রত রক্তদান দান সেন্টারের আয়োজনে ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠানের পুরস্কার বিতারন করেন, শেখ নুর“ল ইসলাম। খেলায় চ্যাম্পিয়ন দল নুরনিয়া আজাদ স্পোাটিং কাব কে একটি ২১ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন ও রানার্স আপ দল পাটকেলঘাটা ফুটবল একাদশকে ১৪ ইঞ্চি কালার টেলিভিশন পুরস্কার দেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *