Breaking
Tue. Jul 14th, 2026

দুর্গাপুরে ৭দিন ব্যাপি মণিসিংহ মেলার উদ্ভোধন।

Moni singh, Durgapurদুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির প্রতিষ্ঠাতা, টংক আন্দোলনের মহানায়ক, মুক্তিযোদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা কমরেড মনি সিংহের ২৫তম মৃত্যু বার্ষির্কী উদ্যাপন উপলে দুর্গাপুর টংক স্মৃতিসৌধ প্রাঙ্গনে ৭দিন ব্যাপি মনিসিংহ মেলার উদ্ভোধন করা হয় বুধবার।
মেলার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন মেলা কমিটির আহবায়ক প্রবীণ রাজনৈতিক ব্যাক্তিত্ব বাবু দুর্গাপ্রসাদ তেওয়ারী। কমরেড মনিসিংহের প্রতিকৃতিতে দলীয় ও সর্বস্তরের মানুষের পুস্পস্তবক অর্পন শেষে এক বর্নাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক পদনি করে। র‌্যালিতে উপ¯ি’ত ছিলেন বিভিন্ন শিা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ, এন.জি.ও প্রতিনিধি, সামাজিক নেতৃবৃন্দ, কমিউািনষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ দিবালোক সিংহ, পৌর মেয়র শ.ম জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রুহুল আমীন চুন্নু, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ। বিকাল ৩:০০ ঘটিকায় পৌর মেয়র শ.ম জয়নাল আবেদীন এর সভাপতিত্বে কমরেড মনি সিংহের জীবনের উপর আলোচনা সভায় বক্তব্য রাখবেন ¯’ানীয় ও কেন্দ্রীয় নের্তৃবৃন্দ। সন্ধ্যায় মেলার সাংস্কৃতিক সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল এর তত্ত্বাবধানে ডিএসকে ঢাকা ও মানবকল্যাণ কামী অনাথালয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *