Breaking
Tue. Jul 14th, 2026

দুর্গাপুরে নতুন বই বিতরণ ও স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

???????????????????????????????দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি।
নেত্রকোনার দুর্গাপুরে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন স্কুলের প্রতিষ্টা বার্ষিকী উদ্যাপন ও আনুষ্ঠানিক ভাবে নতুন বই বিতরণ করা হয় বৃহস্পতিবার।
দুর্গাপুর পৌর শহরের প্রানকেন্দ্রে স্বনামধন্য বিদ্যাপীঠ সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন এর ২৮তম প্রতিষ্টা বার্ষিকী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,কে,এম ইয়াহিয়া এর সভাপতিত্বে কেক কাটার দিবসের সূচনা করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন, অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র ও বিদ্যালয় ব্যব¯’াপনা কমিটির সদস্য মোঃ নূরুল আকরাম খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল পারভেজ, একাডেমিক সুপারভাইজার মোঃ নাসিরউদ্দিন, মোঃ জসিম উদ্দিন, মোঃ আসাদ মিয়া, স্বপন তালুকদার প্রমূখ। এই বিদ্যালয়টি ১লা জানুয়ারী ১৯৮৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন সাবেক সংসদ সদস্য মরহুম জালাল উদ্দিন তালুকদার। আনুষ্ঠানিকতা শেষে প্রধান অতিথি ছাত্র,ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *