Breaking
Wed. Jul 15th, 2026

চট্টগ্রামে ২৩টি স্বর্ণের বারসহ পুলিশের এসআই গ্রেফতার

gold_0চট্টগ্রামে এক ব্যবসায়ীর কাছ থেকে ২৮ পিস স্বর্ণের বার লুটে নেয়ার অভিযোগে গোয়েন্দা পুলিশের এক এসআইসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে নগরীর হাটহাজারী লেইন এলাকার এনকে জুয়েলার্সের ম্যানেজার সজল চৌধুরীর কাছ থেকে একদল দুর্বৃত্ত ২৮টি স্বর্ণের বার লুট করে। এ ব্যাপারে পুলিশকে অভিযোগ জানানো হলে বিকেলেই বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৫ জনকে আটক করে।

পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী নগরীর ডিবি পুলিশ কার্যালয় থেকে এসআই আবুল হোসেনকে ২৩টি স্বর্ণের বারসহ আটক করা হয়।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *