Breaking
Wed. Jul 15th, 2026

আজকের ক্ষুদে বিজ্ঞানী আগামী বিশ্বকে গড়বে- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বক্তব্যে ড. জাফর ইকবাল

জগন্নথা বিশ্ববিদ্যালয়
জগন্নথা বিশ্ববিদ্যালয়

লেখক ও বৈজ্ঞানিক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, ‘বিজ্ঞানের মৌলিক জ্ঞান অর্জন করতে হলে পদার্থবিজ্ঞান পড়তে হবে। আজকের ক্ষুদে পদার্থবিজ্ঞানীরা আগামী বিশ্বকে গড়বে।’ গতকাল শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পদার্থবিজ্ঞান বিভাগ ও বাংলাদেশ অলিম্পিয়াডের যৌথ উদ্যোগে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড-২০১৫ অনুষ্ঠিত হয়।
চলতি বছরের জুলাই মাসে ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য ৪৬তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে অংশ নিতে পাঁচ সদস্যের বাংলাদেশ দল গঠন উপলক্ষে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটি পঞ্চমবারের মতো এ উৎসবের আয়োজন করে।

গতকাল সকালে ঢাকা বিভাগের এই অলিম্পিয়াডের উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দীপিকা রানী সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মাসুদ, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আশরাফ-উল-আলম প্রমুখ।
, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্তি্বক পদার্থবিজ্ঞানের চেয়ারম্যান অধ্যাপক ড. আরশাদ মোমেন, অধ্যাপক শামীমা করিম চৌধুরী প্রমুখ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *