Breaking
Wed. Jul 15th, 2026

১লা জানুয়ারি ২০১৫ থেকে শুরু হয়েছে “ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১৫”।  মেলার শুরু থেকে প্রায় প্রতিদিনই মানুষ  ভিড় করছে এখানে। অবরোধ ও হরতালের কারনে দমে যাওয়া মেলা শুক্রবারে প্রান ফিরে পাই। শুক্রবারে মেলার চিত্র দেখে বোঝার কোন উপাই ছিল না যে আজকে কোন  অবরোধ চলছে। নানা শ্রেণী পেশার মানুষ এই মেলাই ভিড় জমাচ্ছে প্রতিদিন। সবার সাথে যোগ দিয়েছে পথশিশুরাও। প্রশ্ন আস্তে পারে পথ শিশুরা কিভাবে টিকেট কেটে মেলাই প্রবেশ করছে ? তারা কি আর সবার মত মেলা ঘুরা বা কোন কিছু কেনার জন্য মেলাই প্রবেশ করছে ? আসলে তা না। তাদের সাথে কথা বলার পর জানা গেল মেলা কতৃপক্ষ তাদেরকে মেলার ভেতর পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য মেলাই প্রবেশের সুযোগ দিয়েছে। এই সব পথশিশুরা  মেলার মধ্যে প্রবেশের পর কিছুটা আনন্দ পেলেও ভবিষ্যৎ জাতির জন্য কি অপেক্ষা করছে সেটাই ভাবার বিষয়। যাদের এই বয়সে বই,খাতা হাতে নিয়ে স্কুলে যাওয়ার কথা তারা কিনা যদি টোকাই হয়ে মেলার ভেতর পরিষ্কার করে তবে আমাদের জন্য হয়তবা এই বিষয়টি খুব একটা সুখকর হবে না।   রিপোর্টঃ মোহা জামিলুর রহমানDSC_0162 new

 

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *