Breaking
Thu. Jul 16th, 2026

প্রমাণ পেলে খালেদা জিয়াকেও গ্রেফতার করা হবে

81618_562423রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোলবোমা ছুঁড়ে মারার ঘটনায় তথ্য-প্রমাণ পাওয়া গেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আসাদুজ্জামান মিয়া।
ইতোমধ্যে বেগম জিয়াকে এ ঘটনায় দায়ের করা মামলায় আসামিও করা হয়েছে।
সোমবার দুপুরে নাশকতারোধে ডিএমপির করনীয় শীর্ষক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, ‘যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় নাশকতার নির্দেশদাতা হিসেবে বিএনপি চেয়ারপারসনকে আসামি করা হয়েছে। সে মামলার ভিডিও ফুটেজ ও ভয়েস রেকর্ড ইতোমধ্যেই সংগ্রহ করা হয়েছে।
ফৌজদারী আইন অনুযায়ী আরো যেসব তথ্য প্রমাণ দরকার সেগুলোও সংগ্রহ করা হচ্ছে। এসব তথ্য প্রমাণ যাচাই-বাছাই করে যদি প্রমাণ হয় যে, তিনি (খালেদা) নাশকতার নির্দেশদাতা হিসেবে কাজ করছেন কিংবা অর্থ যোগান দিয়েছেন, তাহলে তাকেও গ্রেফতার করা হবে। কারণ তিনি আইনের ঊর্ধ্বে নন। তখন তার সামাজিক ও রাজনৈতিক অবস্থানও বিবেচনা করা হবে না।’
প্রসঙ্গত, গত শুক্রবার রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় যাত্রীবাহী একটি বাসে পেট্রোলবোমা হামলায় দগ্ধ হয় কমপক্ষে ২৭ জন যাত্রী। এদের মধ্যে বেশিরভাগই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *