Breaking
Thu. Jul 16th, 2026

গাজীপুরে কারখানায় অগ্নিকাণ্ড

Gazipur-গাজীপুরগাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান লিটন জানান, সোমবার দুপুর ১টার দিকে ফার্মোসা পলি কটন বিডি লিমিটেডের ওই কারখানার দোতলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে গাজীপুরের জয়দেবপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে বিকাল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানার তত্ত্বাবধায়ক মো. খোরশেদ আলম জানান, মাসখানেক আগে ফার্মোসা পলি কটন বিডি লিমিটেডের এই কারখানার উদ্বোধন হয়।
কারখানার গুদামে সুতা ও ফেব্রিক্স ছিল জানিয়ে তিনি বলেন, সেখানেই আগুনের সূত্রপাত হয়।
অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ বা অগ্নিনির্বাপক বাহিনী। এ ঘটনায় কারও হতাহত হওয়ারও খবর পাওয়া যায়নি।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *