Breaking
Thu. Jul 16th, 2026

ক্লাস-পরীক্ষার দাবিতে রাবি ছাত্রলীগের মানববন্ধন

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধি:
২০ দলীয় জেটের ডাকা টানা অবরোধ ও অনিয়ন্ত্রিত হরতালে অঘোষিতভাবে বন্ধ হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাশ-পরীক্ষা চালু রাখার দবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে উপাচার্য ভবনের সামনে রাবি শাখা ছাত্রলীগের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় মানববন্ধনে উপ¯ি’ত ছিলেন, রাজশাহী মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সে”ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেড ইউ সরকার, কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য সাইদুল ইসলাম রুবেল, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ফিরোজ সরকার, রুয়েট ছাত্রলীগের সভাপতি তৌহিদুর রহমান হিমেল প্রমুখ।
অবৈধ হরতাল-অবরোধ ও অগ্নি সংযোগ করে মানুষ পোড়ানো রাজনীতির প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, বেগম জিয়া ক্ষমতার মসনদে বসার জন্য দেশের মেহনতি মানুষদের পুড়িয়ে হত্যা করছে। যাদেরকে পোড়ানো হ”েছ তাদের অনেকেই জানে না রাজনীতি কি জিনিস। আ’লীগও হরতাল করেছিলো, কিš‘ মানুষ পোড়ায় নি। মানুষ পোড়ানো এই ঘৃণ্য রাজনীতি বন্ধের দাবি জানান বক্তারা।
রাবির ক্লাশ-পরীক্ষা চালু করার দাবিতে বক্তারা বলেন, ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের সুনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে অবৈধ হরতাল-অবরোধ উপেক্ষা করেই ক্লাশ-পরীক্ষা অনুষ্ঠিত হ”েছ। কিš‘ রাবি উপাচার্য ও উপ-উপাচার্যসহ এ প্রশাসন প্রগতিশীল ও আওয়ামীপš’ী হওয়ার পরেও অবরোধ সমর্থন করে ক্লাশ পরীক্ষা বন্ধ রেখেছে। এতে করে শিক্ষার্থীরা ভয়াবহ সেশনজটের মধ্যে পড়বে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ ব্যাপারে দ্রুত ব্যব¯’া নিয়ে রাবিতে শিক্ষা কার্যক্রম চালু করার দাবি জানান বক্তারা।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *