Breaking
Fri. Jul 17th, 2026

আরাফাত রহমান কোকোর মৃত্যতে নলডাঙ্গা বিএনপির উদ্যেগে গায়বানা জানাযা অনুষ্ঠিত

নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপাসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর হঠাৎ অকাল মৃত্যতে নাটোরের নলডাঙ্গা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যেগে গায়বানা জানাযা অনুষ্ঠিত হয় ।
মঙ্গলবার বাদ আসর নামাজ শেষে আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যতে নলডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম জাহাঙ্গীর আলম এ গায়বানা জানাযা পড়ান । এসময় নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আতিকুর রহমান তালুকদার , উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ্ও উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ সাখাওয়াৎ হোসেন পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র আব্বাছ আলী নান্নু, জেলা বিএনপির কৃষি বিষক সম্পাদক ও সাবেক পৌর প্রশাসক এম এ হাফিজ ,সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান,জেলা শ্রমিক দলের যুগ্ন সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, যুগ্ন সম্পাদক নাছমুছ সায়দাত বাবু ,বিএনপি নেতা আব্দুর রউফ হেনু,নলডাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক কাজী বাবলু,উপজেলা ছাত্রদলের সভাপতি জাকির হোসেন,ছাত্রদলের সিনিয়ার সহ সভাপতি রাজ পথের লড়াকু সৈনিক গিয়াস উদ্দিন সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরা সহ শত শত মসল্লিরা অংশ গ্রহন করে । অপর দিকে বিকালে মাধনগর ঈদ গাহ মাঠে মাধনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাতুনুর রহমান মাতুর ও মাধনগর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মাকসুদুর রহমান সবীরের উদ্যেগে পৃথক এক গায়বানা জানাযা অনুষ্ঠিত হয় ।এসময় বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান,আনছার,ফটিক,যুবদলের বাবুল দেওয়ান সহ শত শত মুসল্লিরা গায়বানা জানাযায় অংশ গ্রহন করে ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *