Breaking
Thu. Jul 16th, 2026

নড়াইলের কোকোর গায়েবানা জানাজা অনুষ্ঠিত

মোঃ হিমেল মোল্যা, নড়াইল প্রতিনিধি ঃ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুতে নড়াইলের লোহাগড়ায় উপজেলায় ১২টি ইউনিয়নে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার (২৭ জানুয়ারী) বাদ আসর একযোগে উপজেলার ১২টি ইউনিয়নে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। উপজেলা লাহুড়িয়া যুবদলের আয়োজনে প্রধান জানাজা লাহুড়িয়া বাজার সংলগ্ন পল্টন মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রায় এক হাজার নেতা-কর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ জানাজায় হাজির হয়।
জানাজায় উপ¯ি’ত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি জি.এম নজরুল জমাদ্দার, লাহুড়িয়া ইউনিয়ন সভাপতি মোঃ মশিয়ার রহমান টুকু, সাধারণ সম্পাদক সৈয়দ মহব্বত আলী, বিএনপি নেতা এ.বি.এম সালমান আলী আওয়াজ, মোঃ আব্দুল মান্নান, নজরুল ইসলাম নয়ন, মোঃ মশিয়ার রহমান।
উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টিপু সুলতান বলেন, উপজেলার মল্লিকপুর ইউনিয়ন বোর্ড অফিস, দিঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোটাকোল কে.ডি.আর.কে স্কুল, ইতনা কলেজ, আমাদা হাই স্কুল, কাশিপুর বসুপটি মাদ্রাসা, নোয়াগ্রাম মাদ্রাসা, মিঠাপুর বাজার, লোহাগড়া কালনা বাজার, জয়পুর মরিচপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শালনগর রামকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *