Breaking
Thu. Jul 16th, 2026

২ ফেব্রুয়ারি থেকেই এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

NAHIDঅবরোধের মধ্যে এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে সচিবালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৈঠক শেষে যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠানের ব্যাপারে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এসএসসি পরীক্ষার আগেই রাজনৈতিক কর্মসূচীর নামে হরতাল, অবরোধসহ সব ধরণের জ্বালাও পোড়াও বন্ধ করতে ২০ দলের প্রতিও আহবান জানান শিক্ষামন্ত্রী।

বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের টানা অবরোধ আর দফায় দফায় ডাকা হরতালকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে এখনো জ্বালাও, পোড়াওসহ নানা সহিংস ঘটনা ঘটছে। এ অবস্থার মধ্যেই সোমবার থেকে সারাদেশে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা।

এমন পরিস্থিতিতে পরীক্ষা নির্বিঘ্ন করতেই সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও পরীক্ষা সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আসন্ন এই পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে পর্যাপ্ত নিরাপত্তাসহ সব প্রস্তুতি নেয়ার কথা জানান, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও কর্মকর্তারা।

আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, আমরা আশা করি পরীক্ষার সময় কোন সমস্যা হবে না এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রী পরীক্ষা অনুষ্ঠানে কোন ধরনের বাধা সৃষ্টি না করার পাশাপাশি পরীক্ষা শুরুর আগেই হরতাল, অবরোধ, জ্বালাও, পোড়াও বন্ধের ঘোষণা দিতে বিএনপিসহ বিশ দলীয় জোটের প্রতি আহবান জানান।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘অবরোধ-হরতালের নামে মানুষ পোরানো এবং আতঙ্কের সৃষ্টি করা হচ্ছে। দল-মত নির্বিশেষে সকলের কাছে আহবান জানানো হচ্ছে, শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ তাই তাদেরকে পরীক্ষার আগেই উদ্বেগের মধ্যে না রেখে হরতাল-অবরোধ বন্ধের আহবান জানান তিনি।’

এদিকে, এবারের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতরা কেউ রেহাই পাবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী আরও বলেন, সম্ভাব্য যারা এই প্রশ্নপত্র ফাঁস করতে পারে, প্রশ্নকর্তা বা এর সাথে সম্পৃক্তলোক, কোন প্রতিষ্ঠান বা কোচিং সেন্টার অথবা কোন ব্যক্তি সবাই নজরদারির মধ্যে আছেন। প্রশ্ন ফাঁস করে কেউ রেহাই পাবে না।

পূর্ব নির্ধারিত সময়সূচী অনুসারে পরীক্ষা সম্পন্ন করার ক্ষেত্রে রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা কামনা করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *