Breaking
Thu. Jul 16th, 2026
সালমান খান
সালমান খান

এখন পর্যন্ত বহুবারই বদমেজাজের পরিচয় দিয়েছেন ‘দাবাং’ তারকা সালমান খান। সম্প্রতি রাগে উন্মত্ত হয়ে একদল ভক্তকে ধাওয়া দিয়ে খবরের শিরোনাম হলেন বলিউডের প্রভাবশালী এ তারকা অভিনেতা।
সম্প্রতি ‘বজরঙ্গি ভাইজান’ ছবির শুটিংয়ের জন্য গাড়িতে চেপে রাজস্থানের মান্ডাওয়া গ্রামে যাচ্ছিলেন সালমান। ছোট্ট গ্রামটির রাস্তা দিয়ে সালমানের গাড়ি যাওয়ার সময় বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে গাড়িটির পিছু নেন একদল সালমান ভক্ত। প্রিয় তারকাকে কাছে পেয়ে তাঁরা উন্মত্ত হয়ে ওঠেন। তাঁরা মোটরসাইকেল চালিয়ে সালমানের গাড়ির পাশ ঘেঁষে যাচ্ছিলেন এবং সালমানের নাম ধরে চিৎকার করছিলেন।
শুরুর দিকে ভক্তদের উন্মাদনাকে এড়িয়ে গেলেও খুব বেশিক্ষণ তা সহ্য করতে পারেননি ‘ব্যাড বয়’ তকমা পাওয়া সালমান। একপর্যায়ে তিনি গাড়ি থামিয়ে নেমে আসেন। রাগে উন্মত্ত হয়ে ভক্তদের দিকে তেড়ে যান। তাঁরা সালমানের অগ্নিমূর্তি দেখে মোটরসাইকেল চালিয়ে সেখান থেকে সটকে পড়েন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *