Breaking
Thu. Jul 16th, 2026

চাঁদপুরে বিএনপি জামায়াতের ১৩ নেতা-কর্মী গ্রেফতার

এনায়েত মজুমদার,চাঁদপুর প্রতিনিধি-
চাঁদপুরে আজ বৃহস্পতিবার বিএনপি ও জামায়াতের ১৩ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, বুধবার রাতে চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় অবরোধকারীদের পেট্রোলবোমায় অগ্নিদগ্ধ ট্রাক হেলপার নিহতের ঘটনায় জড়িত সন্দেহে চাঁদপুর মডেল থানা পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে সাতজনসহ মোট ১৩ জনকে আটক করেছে পুলিশ। জেলার বিভিন্ন ¯’ানে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের ঘোষেরহাট এলাকায় বৃহস্পতিবার রাত ১২টার দিকে ট্রাকে পেট্রোলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় অগ্নিদগ্ধ হেলপার মোতালেব হোসেন (৪৫) ট্রাক থেকে নামতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে নিহত হন। তার বাড়ি চট্টগ্রামের পাহাড়তলী এলাকায়।
চাঁদপুর মডেল থানা সূত্রে জানা গেছে, হেলপার মোতালেব হোসেন নিহতের ঘটনায় ঘোষেরহাট এলাকা থেকে সাতজনকে আটক করা হয়। এ ছাড়া নাশকতার পরিকল্পনার অভিযোগ হাজীগঞ্জ, শাহরাস্তি, মতলব থেকে বাকি ছয়জনকে আটক করা হয়।
এ ব্যাপারে চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বলেন, চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় অবরোধকারীদের পেট্রোলবোমায় অগ্নিদগ্ধ ট্রাক হেলপার নিহতের ঘটনায় মামলার প্র¯‘তি চলছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *