এনায়েত মজুমদার,চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের-ফরিদগঞ্জ সড়কের ধানুয়া বাজারের পশ্চিম পাশে ট্রাক্টর ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত এবং ২ জন আহত হয়েছে ।
¯’ানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ২৯ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধায় ফরিদগঞ্জ হতে আসা চাঁদপুরগামী একটি সিএনজি বিপরীত দিক হতে বেপরোয়াভাবে আসা একটি বালিভর্তি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি টি দুমড়ে মুচড়ে যায়। এসময় সিএনজির ভিতর ২ জন যাত্রী মারাতœক আহত হয় এবং অন্য ২ যাত্রী ঘটনা¯’লেই নিহত হয়। তাৎক্ষণিক আহত ও নিহদের পরিচয় জানা যায়নি।
¯’ানীয়দের সহযোগিতায় আহতদের চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। তবে তাদের অব¯’া খুবই আশংকাজনক। ঘটনা¯’ল থেকে ট্রাক্টর চালক পালিয়ে যায়। ফরিদগঞ্জ থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।