Breaking
Fri. Jul 17th, 2026
কারিনা কাপুর
কারিনা কাপুর

এ যুগে এমন ভাবি তো দেখাই যায় না, যিনি ননদের ইচ্ছের জন্য নিজের স্বাচ্ছন্দ্যকে জলাঞ্জলি দেবেন। যদি এমনটি ভাবতে কষ্ট হয়, তাহলে শুনুন কারিনার গল্প। বলিউডের এই অভিনেত্রী তাঁর ননদ সোহা আলী খানের জন্য কাজ করলেন টানা ৪৮ ঘণ্টা।
বর্তমানে করণ জোহর প্রযোজিত ছবির কাজ করছেন কারিনা। এ ছবির একটি গানের দৃশ্য ধারণের তারিখ আর ননদের বিয়ের দিন পড়ে যায় একই সময়ে। তাই পূর্বপ্রতিশ্রুতি রক্ষা আর নবাববাড়ির বউয়ের দায়িত্ব পালনের জন্য খানিকটা বেশি পরিশ্রম করতে হয় কারিনাকে। যে গানের শুটিংয়ের জন্য এক সপ্তাহ সময় ধার্য করা ছিল, সে গানের কাজ কারিনা শেষ করলেন টানা ৪৮ ঘণ্টায়। এরপরই ছুট দিলেন ননদ সোহা আলী খানের বিয়েতে। শুটিংয়ের ফাঁকে অবশ্য দুই ঘণ্টার জন্য ছুটি নেন পতৌদির এই বেগম। যোগ দেন সোহার মেহেদি অনুষ্ঠানে। এরপর ঘড়ি কাঁটা ঘুরে দুই ঘণ্টা পেরোনোর আগেই আবার কাজে ফিরে আসেন তিনি। মোট কথা, প্রতিশ্রুতি আর পারিবারিক দায়িত্ব—কোনো দিকেই ছাড় দেননি এই কাপুরকন্যা ও খানপত্নী।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *