Breaking
Thu. Jul 16th, 2026

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৫

Mymensingh_map_528434423ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রাঘবপুর নামকস্থানে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন।
শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে দুর্ঘটনাটি ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে সকলের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের সদর উপজেলার রাঘবপুর নামকস্থানে শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে গৌরীপুরগামী একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ তিনজন নিহত ও অপর তিন যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো দুইজন মারা যায়।
এ ঘটনায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রাঘবপুর এলাকায় মহাসড়ক প্রায় ২ ঘণ্টা অবরোধ করে রাখে উত্তেজিত জনতা। পরে ময়মনসিংহ থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
কোতোয়ালী মডেল থানার এসআই শিবিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে এক নারীসহ ৩জন ও হাসপাতালে নেওয়ার পর আরো ২জনের মৃত্যু হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা কিছু সময় রাস্তা অবরোধ করে রাখে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *