Breaking
Thu. Jul 16th, 2026

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় বাবা-মেয়েসহ নিহত ৩

accident_swadesh24নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী বাবা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন মা।
নিহতদের মধ্যে অটোরিকশার চালক রয়েছেন। তাবে তার পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনটি শুক্রবার সন্ধ্য ৭টার দিকে ঘটে।
নিহতরা হলেন- বাবা অলিউদ্দিন (৩৭) ও মেয়ে সুমাইয়া (৭)। তবে মায়ের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বাড়ি ঢাকার ইস্কাটনে।
আশঙ্কাজনক অবস্থায় নিহত সুমাইয়ার মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার দাস জানান, ফতুল্লার ভূঁইগড়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শুক্রবার রাত ৭টায় ব্যাটারিচালিত অটোরিকশাটি সড়কে মোড় নিতে যায়। এ সময় ঢাকামুখী একটি ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কায় দেয়। অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটানস্থলেই এর চালক ও শিশুটি মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে শিশুটির বাবা মারা যায়।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *