Breaking
Thu. Jul 16th, 2026

ডা. জোবায়দা রহমানের স্ট্যাটাস নিয়ে তোলপাড়

7_59643লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের ফেসবুক স্ট্যাটাস নিয়ে তোলপাড় চলছে। বিএনপি এর সমর্থন জানালেও অন্যরা এর কঠোর সমালোচনা করছেন। বলছেন, সারা দেশে যেভাবে আগুনে পুড়ে মানুষ মরছে তা নিয়ে কিছুই নেই এই স্ট্যাটাসে। স্ট্যাটাসটি তুলে ধরা হলো।
একজন মাকে জিজ্ঞেস করা হয়েছিল- সন্তান নাকি দেশ? তিনি উত্তরে বলেছিলেন- দেশ। এরপর অমানুষিক নির্যাতন নেমে এলো তার দুই সন্তানের ওপর। এক সন্তানের পায়ের হাড়গুলো ভেঙে দেওয়া হলো, আরেক সন্তানকে ইলেকট্রিকের সাহায্যে ব্রেন ড্যামেজ করে দেওয়া হলো। এরপর আবার সেই মাকে জিজ্ঞেস করা হলো- আপনার কাছে সন্তান বড় নাকি দেশ? উনি কেঁদেছেন। চোখের পানি ফেলতে ফেলতেই বলেছেন- দেশ এই দেশ আমার মা এই দেশ আমার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন আমি আমার মায়ের কাছেই থাকব আমার স্বামীর স্বপ্নের দেশেই থাকব। আমি আমার দুই সন্তানকে আল্লাহর কাছে শুপে (সঁপে) দিয়েছি। আমি বেঁচে থাকব আমার ১৬ কোটি সন্তানদের মাঝে।’

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *