আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় উপত্যকার চারটি প্রদেশে তুষারধসে নিহতের সংখ্যা দুই শতাধিক ছাড়িয়েছে। শুধুমাত্র পানজশির উপত্যকায় মারা গেছে প্রায় পৌনে দুই শ’ মানুষ। খবর আলজাজিরার।
বৃহস্পতিবার আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, গত মঙ্গলবার থেকে তুষারধস শুরু হয় । এতে চারটি প্রদেশে ঘরবাড়ি বরফচাপা পড়েছে। সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে পানজশির প্রদেশ। রাজধানী কাবুল থেকে এক শ’ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলের এই উপত্যকায় তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৮।
বার্তা সংস্থা এএফপিকে প্রাদেশিক গভর্নর আবদুল রহমান কাবিরি এ তথ্য নিশ্চিত করেছেন।
বরফের নিচে চাপা ঘরবাড়ি থেকে আটকাপড়াদের উদ্ধারের কাজ এখনো চলছে। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *