আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকে: গাইবান্ধায় নাশকতার ঘটনায় দায়ের হওয়া মামলায় জামায়াতের দুই ও শিবিরের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পলাশবাড়ী থানায় গ্রেফতার দু’জন জামায়াত ও গোবিন্দগঞ্জের দু’জন শিবিরকর্মী। তাদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলা রয়েছে। এসব মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। তবে তাদের নাম জানাতে পারেননি তিনি। তাদের দুপুরের মধ্যে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। Post navigation সুন্দরগঞ্জে ২ যুবককে কুপিয়ে জখম বেনাপোলে ৮শ গ্রাম স্বর্ণেরবারসহ এক নারী আটক