রাজধানীর যাত্রাবাড়ীতে পেট্রলবোমার আগুন থেকে বাঁচতে লাফিয়ে পড়ে সুমি আক্তার (২৮) নামের এক যুবতী গরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সুমি আক্তারের বাবার নাম সবুজ মিয়া। সাভার এলাকায় তাদের বাসা। সুমির বাবা সবুজ মিয়া জানান, শনিবার সন্ধ্যা ৭ টার দিকে সাভার থেকে সুমি আক্তার তার বাবার সাথে মামার বাড়ি যাচ্ছিলেন। যাত্রাবাড়ী এলাকায় বাসটি আসলে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে। এসময় সুমি লাফিয়ে নিচে পড়ে যান। এতে তার মাথা ও পায়ে গুরুতর আঘাত লাগে। পরে তার বাবা সবুজ মিয়া তাকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। Post navigation রাজধানীতে আবারো আগুন আতঙ্ক,তিনটি পয়েন্টে পরপর ৭ টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মার্চ মাসেই জামায়াত নেতা কামারুজ্জামানের সাজা কার্যকর করা হবে-তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।